পুরাতন মালদা পৌরসভার ১ নং ওয়ার্ডের নবাবগঞ্জের হাটখোলা এলাকায় অজ্ঞাত পরিচয় মানসিকভাবে অসুস্থ এক মহিলার সুব্যবস্থা নিয়ে প্রশাসনের কাছে দাবী করল নবাবগঞ্জের হাটখোলা এলাকার স্থানীয় বাসিন্দারা। জানা যায়, প্রায় ৬ মাস আগে এক অজ্ঞাত পরিচয় বোবা, মানসিক ভারসাম্যহীন, অচল এক মহিলাকে এই এলাকায় কে বা কারা রেখে যায়। তারপর থেকে স্থানীয় এলাকাবাসীরা ঐ মহিলাকে খাবার, পোশাক, বাসস্থান দিয়ে সহায়তা করছে। এই অসহায় মহিলার পাশে দাড়িয়েছে পুরাতন মালদা পৌরসভার করতৃপক্ষও। বর্তমানে এই অসহায় মহিলা খাবারের জন্য স্থানীয় দোকানে গিয়ে উৎপাত করছে, এতে এলাকাবাসী বিরক্তিবোধ করায় প্রশাসনের কাছে এই মহিলার সুব্যবস্থার জন্য দাবী করছে। স্থানীয় বাসিন্দাদের দাবী প্রশাসনিক ভাবে এই মহিলার সুব্যবস্থার জন্য সরকারি সহায়তা করা হোক।
স্থানীয় বাসিন্দা জানান, ৬ মাস আগে এই পাগল, বোবা, অসুস্থ মহিলাকে কারা যেন এখানে রেখে যায়। তারপর থেকেই তারা তার দেখাশোনা করে। রোজ সকালে ৫ টা পরোটা, দুপুর ও রাতে আমিষ ভোজন আহার করে এই মহিলা, এর সাথে পড়নের বস্ত্রও দেওয়া হয়েছে তাকে। কিন্তু খাবার দিতে একটু দেরি হলেই পাশের দোকানে গিয়ে বিরক্ত করে। ফলে তারা এই অসহাই মহিলাকে সরকারি সাহায্য দেওয়ার দাবী করছেন প্রশাসনের কাছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ggL2yGxXXxw